ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপের) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ৮টার দিকে এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি- তাদের এক মাসের বকেয়া বেতন, ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন। তবে এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
