নেতানিয়াহুকে কথা শোনাতে সামরিক সহায়তা বন্ধের পরামর্শ ত্রিতা পারসির

নেতানিয়াহুকে কথা শোনাতে সামরিক সহায়তা বন্ধের পরামর্শ ত্রিতা পারসির

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন স্বার্থের নিয়ন্ত্রণে রাখতে শুধু টেলিফোন কল করাই যথেষ্ট নয়, বরং আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এমনটাই মনে করেন ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পারসি। তিনি বলেন, আপনি যদি নেতানিয়াহুর একরোখা সিদ্ধান্ত বন্ধ করতে চান এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তথা সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ মেনে চলতে তাকে বাধ্য করতে চান, তবে শুধু ফোনে কথা বলে তা সম্ভব নয়।

পারসি উল্লেখ করেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে হলে ইসরাইলের সামরিক সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত করতে হবে। বিশেষ করে ইরানের ওপর তাদের হামলা চালানোর ক্ষমতা কেড়ে নিতে হবে। নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছে দুটি বড় হাতিয়ার রয়েছে বলে চিহ্নিত করেন তিনি। এগুলো হলো মার্কিন গোয়েন্দা তথ্যে ইসরাইলের প্রবেশাধিকার বন্ধ বা সীমিত করা এবং ইসরাইলের বহুমাত্রিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সহায়তা বন্ধ করা। ত্রিতা পারসি সাফ জানান, আমেরিকার সক্রিয় সমর্থন ছাড়া নেতানিয়াহু এই যুদ্ধ বা হামলা চালিয়ে যেতে পারবে না। তাই ট্রাম্পের উচিত ইসরাইলকে দেওয়া এই সামরিক ও কৌশলগত সমর্থন প্রত্যাহার করা, যাতে নেতানিয়াহু মার্কিন ইচ্ছা ও নির্দেশনা মেনে চলতে বাধ্য হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন