দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬।
