নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ফন্ট সাইজ:

গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইল। দেশ দুইটি ইতিমধ্যে দফায় দফায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। খবর ইরান ইন্টারন্যাশনালের।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের এই নির্দেশনা দিয়েছে। আঞ্চলিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় দূতাবাস ইরানে থাকা তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানায়।

এ ছাড়া এই মুহূর্তে কোনো ভারতীয় যেন ইরান ভ্রমণ না করে- তা নিয়েও নির্দেশনা দিয়েছে ভারত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন