ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ জানান, বাসটিতে আনুমানিক ৪০জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন