গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- লাঙ্গল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকের আজিজার রহমান। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের সাড়ে ১২ পার্সেন্ট ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে গাইবান্ধা-৩ আসনের ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, আসনগুলোতে কয়েকজন প্রার্থীর জনপ্রিয়তা না থাকায় অন্যান্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হন। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গাইবান্ধার-৩ আসনের ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
