ফরিদপুর-২ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

ফরিদপুর-২ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

ফন্ট সাইজ:

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি’র শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামা ওবায়েদ ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। ছয়জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ বাকি চারজনের জামানত বাজেয়াপ্ত হবে। ভোট গণনা শেষে দেখা যায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬১৭ ভোট, গণঅধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২ হাজার ৩৬৮ ভোট। ১১৭টি ভোটকেন্দ্রে অনেক প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসাবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ২৬ হাজার ৮৬৫ ভোট। কিন্তু প্রথম দু’জন বাদে বাকি চারজন পেয়েছেন মোট ৩৯১৭ ভোট, যা মোট বৈধ ২ লাখ ১৪ হাজার ৯১৬ ভোটের শতকরা প্রায় ২ ভাগ। এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১৮ হাজার ৮৩১ ভোটের মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৯১৫ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী এই আসনে দু’জন বাদে চারজনের জামানত বাজেয়াপ্ত হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন