ধারদেনা করে গিয়েছিলেন সৌদি, নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী শ্রমিক
ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব গিয়েছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের দিদারুল। ভিসার টাকা জোগাতে বিক্রি করেছিলেন জীবনের শেষ সম্বল, বসতভিটা। করেছিলেন লাখ লাখ টাকা ধারদেনাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সেখানেও হয়েছেন প্রতারণার শিকার। সর্বশেষ পুলিশের কাছে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয় তাকে। দেশে ফেরেন খালি হাতে। মাথায় লাখ লাখ টাকার ঋণের...
