অনলাইন

শাহজালালের মাজারে চার দিনে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ডসহ মিলল ১৭ লাখ টাকা

২২ জুন (সোমবার), ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি ডেগসহ আটটি দানবাক্সে মাত্র চার দিনে সাড়ে ১৭ লাখ টাকার পাশাপাশি সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে দানবাক্সগুলো খুলে প্রকাশ্যে গণনা করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে মাজার প্রাঙ্গণে এ হিসাব তুলে ধরেন সিলেটের ওয়াকফ অফিসার মো. সজল মিয়া।জেলা...

সরকারের সম্পত্তি ঘোষণা: গুলশানের বাড়ি ছাড়তে হবে সালাম মুর্শেদীকে

২২ জুন (সোমবার), ২০২৬

রাজধানীর অভিজাত গুলশান-২ এলাকার ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ি দীর্ঘদিন ধরে সাবেক জাতীয় ফুটবলার, ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকা এই বহুল আলোচিত সম্পত্তিকে সরকারের সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে বাড়িটি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি...

পেনশন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে কার্যক্রম চলবে অনলাইনে

২২ জুন (সোমবার), ২০২৬

পেনশনভোগীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত ও জবাবদিহিমূলক করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করছে সরকার। এর ফলে একজন পেনশনভোগী অনলাইনে নিজেই জানতে পারবেন তার পেনশন ফাইল কোন কার্যালয়ে এবং কোন পর্যায়ে রয়েছে। ওপিটিএমএস পদ্ধতি চালু করতে আজ সোমবার এর অগ্রগতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কম্পট্রোলার...

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ সংসদে, সব কথা অর্থমন্ত্রীই বলবেন সাফাই চিফ হুইপের

২২ জুন (সোমবার), ২০২৬

চলমান বাজেট অধিবেশনে সংসদ কক্ষে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের আসন খালি থাকা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে চিফ হুইপ অবশ্য সাফাই গেয়ে বলেছেন, বাজেট সংক্রান্ত...

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু:

একদিনে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯ রোগী

২২ জুন (সোমবার), ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই এখন মারাত্মকভাবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানী ঢাকাসহ সারা দেশে মশাবাহিত এই রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। যার ফলে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে...

সংসদে বিএনপির এমপি সিরাজ

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না

২২ জুন (সোমবার), ২০২৬

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ।ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।ভারতের...

সংসদের বিএনপির এমপি রেজা

দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে

২২ জুন (সোমবার), ২০২৬

দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে বলে জাতীয় সংসদে দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ। তিনি বলেন, মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনও মসজিদ...

সংসদে তথ্যমন্ত্রী

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কো‌টি টাকা

২২ জুন (সোমবার), ২০২৬

রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় ক‌রে‌ছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের চিঠি

২২ জুন (সোমবার), ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলাগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠিটি দেয়া হয়।সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে উল্লেখ করে ওই...

রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে পুশইন চেষ্টার শিকার ৫ যুবক

২২ জুন (সোমবার), ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তের শূন্যরেখায় দু’টি স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশইন চেষ্টার শিকার ৫ যুবক টানা ৯ দিন ধরে অবস্থান করছেন। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। এখন পর্যন্ত ঘটনার কোনো সমাধান না হওয়ায় অনিশ্চতায় রয়েছেন তারা।প্রবল বৃষ্টি ও তীব্র রোদের মধ্যে...

যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রী

শ্রমিক শোষণ বরদাশত করবে না বাংলাদেশ-মালয়েশিয়া

২২ জুন (সোমবার), ২০২৬

অভিবাসী শ্রমিকদের শোষণ, হয়রানি ও দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। একই সঙ্গে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের সরকার প্রধান।স্থানীয় সময় সোমবার (২২ জুন) পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী...

আনার হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত

২২ জুন (সোমবার), ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় মোতায়েন করা হবে ১৮ হাজার পুলিশ

২২ জুন (সোমবার), ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রোববার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব...