স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘পলাতক দণ্ডিত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দেওয়া হাসিনার চিঠি প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওই চিঠি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সেটার খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কী না, আবেদন করা অধিকার আছে কী না। ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি—পাসপোর্ট এক, সিটিজেন এক, এনআইডি আইন-কানুন সব দেখে তারপর আপনাদের সঙ্গে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় কথা বলবে।’
সালাউদ্দিন আহমেদ বলেন, ...‘তবে আমি বলতে পারি কোনো দণ্ডিত আসামি, যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি। তাকে যেন আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’
