হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ডনাল্ড ট্রাম্পের বৈঠক

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ডনাল্ড ট্রাম্পের বৈঠক

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসের সময়সূচি অনুযায়ী রুদ্ধদ্বার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইরানের সাথে সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং তা অবসানের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের বাধা আসার মাঝেই এই বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে বৈঠক করবেন।

এর আগে তিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক মার্কিন কর্মকর্তা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারি নেতার সাথে বৈঠক করবেন। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তারা প্রস্তাবগুলো পৌঁছে দিচ্ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংঘাত অবসানের শর্ত নিয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা করছে। এদিকে ডনাল্ড ট্রাম্প রোববার জানান, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে তিনি ইরানে নতুন করে হামলার নির্দেশ দেবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি সতর্ক করে জানান যে, সামরিক পদক্ষেপ আবার শুরু হলে হামলার জন্য যুক্তরাষ্ট্র সেতুসহ অতিরিক্ত অবকাঠামোগত লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে।