রাজধানীর বনশ্রী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে বনশ্রীর জি–ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, বনশ্রীর জি–ব্লক এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার সময় আশারাফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আজ সোমবার এক খুদে বার্তায় জানায়, গতকাল রোববার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুলকে হাতেনাতে ধরা হয়। তার কাছে ককটেল পাওয়া যায়।
