মার্কিন সামরিক বাহিনীর ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী?

মার্কিন সামরিক বাহিনীর ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী?

ফন্ট সাইজ:

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একটি নতুন টাস্কফোর্স গঠন করেছে। এর নাম দেয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’। এর লক্ষ্য হলো ইরানি বন্দরগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও সম্প্রসারিত করা। নতুন এই পদক্ষেপের মাধ্যমে ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরকেও অবরোধের আওতায় আনা হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সেন্টকম জানায়, ২০ সদস্যের এই ইউনিটটি ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে বিভিন্ন সরঞ্জাম পরিবহন প্রতিরোধ করবে। এগুলোর মধ্যে রয়েছে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত উপাদান এবং অবৈধ আয়ের প্রবাহ। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, এই অভিযান ইতোমধ্যে কার্যকর হয়েছে। তিনি আরও জানান, এর মানে হলো স্থলপথে ইরানে কোনো কিছুই ঢুকতে পারবে না।

এদিকে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এই নতুন অবরোধকে ‘কেবলই কথার কথা’ বলে উড়িয়ে দিয়েছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, এই টাস্কফোর্স তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। উল্লেখ্য, সাতটি দেশের সাথে ইরানের স্থল সীমান্ত রয়েছে। এই সীমান্তগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার বা ৩ হাজার ৬৬০ মাইল।