বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৬৯ রান

সিলেট টেস্ট

বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৬৯ রান

ফন্ট সাইজ:

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলায় শুরুটা ভালো করে বাংলাদেশ। অল্প সময়ের ব্যবধানে জোড়া আঘাত হানে টাইগাররা দল। ব্যক্তিগত দেড়শ রানের কাছেই থাকা কাভেম হজের পর ফিরে যান জাস্টিন গ্রেভসও। ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ যখন ৩৯৮, তখন ইনিংস ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৬৯ রান।

দুই অফ স্পিনারকে আক্রমণে রেখে দিনের শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর বল হাতে পান নাঈম হাসান। তিনিই ভাঙেন হজের (১৪২) প্রতিরোধ। নাঈমের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন হজ। ভাঙে ৬৬ রানের জুটি। বেশিক্ষণ টেকেননি গ্রেভসও। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি (৯)। ক্রিজে আমির জাঙ্গুকে (৩৮) সঙ্গ দিচ্ছেন জশুয়া বিশপ (১৪)। ক্রিজের দুই অপরজিত ব্যাটার আমির জাঙ্গু (৩৯*) ও জশুয়া বিশপ (২০*)।