সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিষ্ফোরণ, আটক ২

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিষ্ফোরণ, আটক ২

ফন্ট সাইজ:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।