দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী হাজার হাজার মোটর সাইকেল নিয়ে অংশ নেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
রাজধানীতে শ্রাবণের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৫ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
