জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান অবদানকারী দেশ। এই মিশনে দেশের নারীরা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই কাজ সরাসরি দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন বৃটেনের ডাচেস অব এডিনবরা। সেখানে তিনি নারী শান্তিরক্ষীদের সাথে সাক্ষাৎ করেন।
সোমবার মেটা ভেরিফায়েড পেজ ‘ইউকে ইন বাংলাদেশ’ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। দ্য রয়্যাল ফ্যামিলিকে যুক্ত করে দেয়া ওই পোস্টে তারা জানান, নিরাপদ বিশ্ব গড়তে সাহায্য করা নারী শান্তিরক্ষীদের সাথে ডাচেস অব এডিনবরা দেখা করেছেন। তার এই পরিদর্শনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসামান্য অবদান এবং এতে নারীদের অংশগ্রহণকে বিশেষ সম্মান জানানো হয়েছে।
