বাংলারজমিন

আবু সাঈদ হত্যা মামলা

বেরোবি’র সাবেক ভিসি ড. হাসিবুর রশীদ গ্রেপ্তার

১৮ মে (সোমবার), ২০২৬

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৯ই এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি’র সাবেক...

এই সরকারের অনেক গুণ, ৩ মাসে ৪টি খুন- হাসনাত

১৮ মে (সোমবার), ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, এই সরকারের অনেক গুণ, ৩ মাসে ৪টি খুন। রোববার দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ১১টায় পদযাত্রা শুরু হয়ে উপজেলা...

কুমিল্লার এসপি’র প্রত্যাহার চান এমপি আবুল কালাম

১৮ মে (সোমবার), ২০২৬

কুমিল্লার এসপি আনিসের প্রত্যাহার চান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবিলম্বে এসপি’র প্রত্যাহার দাবি করেন। তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রী চাঁদপুর যাওয়ার পথে লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে এক পথসভায় বক্তব্য দেয়ার কথা ছিল। সেই মোতাবেক মঞ্চের আশপাশ এলাকায় মাইক লাগানো হয়।...

তাহিরপুর সীমান্তে বিজিবি সোর্সকে কুপিয়ে হত্যা

১৮ মে (সোমবার), ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এক বিজিবি সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আঙ্গুর মিয়া (৩৭) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের আবুল মুনসুরের ছেলে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে আঙ্গুর মিয়া নিজ বসতঘর থেকে বের হয়ে যান। পরে ভোর...

অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা নারী সংসদ সদস্য নাদিয়া পাঠানের

১৮ মে (সোমবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন এবং অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন। জনগণের কথা বলার, জনগণের জন্য কাজ করার যে সুযোগ তিনি পেয়েছেনÑ তা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। নারী সংসদ সদস্য নির্বাচিত...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮ মে (সোমবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ এ ধরনের কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রোববার সকালে উপজেলার সোনতলা ব্রিজের ওপর মুখে মাস্ক পরিহিত ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানায়,...

বাঁচতে চান তানজিমুল, মানবিক সাহায্যের আবেদন

১৮ মে (সোমবার), ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তরতাজা যুবক তানজিমুল ইসলামের দু’টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিনাতিপাত করছেন ওই যুবক।অত্যন্ত পরহেজগার ও শান্ত স্বভাবের তানজিমুল ইসলাম সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শাহারভিটা গ্রামের...

বান্দরবানে আগুনে পুড়লো ৫০ দোকান ও বসতঘর

১৮ মে (সোমবার), ২০২৬

বান্দরবানের সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে অন্তত দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার ভোর ৪টার সময় সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ছুটে...

জমকালো সংগীত সন্ধ্যায় মানিকগঞ্জ মাতিয়ে গেলেন নেপালের শিল্পীরা

১৮ মে (সোমবার), ২০২৬

জমকালো আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের শিল্পীদের পাশাপাশি মানিকগঞ্জের শিল্পীরা নেচে গেয়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম...

রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

১৮ মে (সোমবার), ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। সে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।জানা যায়, কুলাউড়ামুখী একটি ট্রাক ও মৌলভীবাজারগামী মোটরসাইকেলের...

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটন, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

১৮ মে (সোমবার), ২০২৬

ফরিদপুরের চরমাধবদিয়ার মা-মেয়ে হত্যা মূল আসামিকে মাত্র দুইদিনের মধ্যে গ্রেপ্তার করছে পুলিশ। এ বিষয়ে রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং-এ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম জানান, ১৪ই মে বিকালে ফরিদপুর সদর উপজেলার কালিতলা এলাকা থেকে মা জাহানারা বেগম ও কন্যাশিশু সামিয়া আক্তারের মৃতদেহ মাটিচাপা দেয়া...

নেছারাবাদে শত বছরের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ

১৮ মে (সোমবার), ২০২৬

নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামে প্রায় শত বছরের একটি চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক ও থানায় অভিযোগ করা হলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে দাবি এলাকাবাসীর। রোববার সকালে...

জমিজমা নিয়ে বিরোধে চাচাতো ভাইদের লাঠির আঘাতে নিহত যুবক

১৮ মে (সোমবার), ২০২৬

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত মো. মনির হোসেন (৩০) উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মো. রাজ্জাকের ছেলে। একইদিন সকাল দশটার দিকে উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে মারপিটের এই ঘটনা ঘটে। শনিবার রাত পৌনে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে...

দশমিনায় বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

১৮ মে (সোমবার), ২০২৬

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, নদীভাঙনের কারণে ৪৪ নং গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আউলিয়াপুর দাখিল মাদ্রাসা হুমকির মুখে পড়েছে।...

সাগরে যৌথ অভিযান

৩ বোট ২৪০০ বস্তা সিমেন্ট ৩৩ পাচারকারী আটক

১৮ মে (সোমবার), ২০২৬

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দিনব্যাপী এক যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় তিনটি ফিশিং বোট ও ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রোববার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম...

নোয়াখালীতে ‘মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা করবে সরকার’

১৮ মে (সোমবার), ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙন, প্লাবন, বন্যা এই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করে এখানে বসবাস করে আসছে। মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা...

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ

১৮ মে (সোমবার), ২০২৬

বিএনপি সবসময়ই জনগণের আকাক্সক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে পুরোপুরি ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দলটি বদ্ধপরিকর। রোববার বিকালে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের...

সিলেটে খেলাফতের আলোচনা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সংকটে পড়বে দেশ

১৮ মে (সোমবার), ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম। সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও হাফিজ কয়েছ আহমদের যৌথ পরিচালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ...

নড়াইলে মাদক কারবারিসহ ৮জন গ্রেফতার

১৭ মে (রবিবার), ২০২৬

কালিয়া উপজেলাড পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মোল্লা (৩৮) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলার আসামী পারবিষ্ণুপুর গ্রামের ফরিদ মোল্লার পুত্র বিপুল মোল্লা এবং বিভিন্ন কেসের ওয়ারেন্ট ভুক্ত...

শিবচরে সাংবাদিক পরিচয়ে চুরি-ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

১৭ মে (রবিবার), ২০২৬

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক নামে (৪৫) নামে এক কথিত সাংবাদিককে গাড়ি চুরির অভিযোগে আটক করেছে শিবচর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ তিনটি পিকাআপ উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। যেগুলোর বৈধ কাগজপত্র...

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৮ মে (সোমবার), ২০২৬

নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বাহাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের ঘনিষ্ঠজন বাহাউদ্দিন অনিয়মের মাধ্যমে নিজের আখের গোছাতে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই মাদ্রাসার সভাপতি করেন জেলা আওয়ামী...

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১৮ মে (সোমবার), ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাদ্দাম হোসেন মোড়লের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন (৩৬)...

মুমিনুন্নিসা মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

১৮ মে (সোমবার), ২০২৬

মুমিনুন্নিসা মহিলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুমিনুন্নিসা মহিলা সরকারি কলেজ শাখা ছাত্রদল। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ৩টি ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার চালানো হয় ছাত্রী হলে সিট বরাদ্দ নিয়ে। সেখানে বলা হয়, নবগঠিত ছাত্রদল কমিটি প্রভাব...

মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় মোরশেদ

১৮ মে (সোমবার), ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী মোরশেদ প্রামাণিক জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার হলে বসে সে। ঘটনাটি এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। জানা যায়, উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে মোরশেদ প্রামাণিক বিনাই জসীমউদ্দীন...