বাংলারজমিন

সিরাজগঞ্জে নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১১ জুলাই (শনিবার), ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার দু’দিন পর সবুজ সেখ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ একই উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ গত...

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

বজ্রপাতে ৪ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর ও মান্দায় ২ জন, নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাণীনগর উপজেলার মালশন গ্রামের...

ডুয়েটে সেমিনার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের (ডুয়েট সিআরসি) যৌথ উদ্যোগে ‘রিসার্চ এক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অ্যান্ড হায়ার এডুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের...

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছে থাকা ২টি দেশীয় বন্দুক, ১টি দেশীয় পাইপগান ও ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। এ ছাড়াও তাদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়।...

নেছারাবাদে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

পিরোজপুরের নেছারাবাদের অলংকারকাঠি গ্রামে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে...

কিশোরগঞ্জে পরিবেশ দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণী

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। অতিরিক্ত...

ফেনীতে বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ, পর্যাপ্ত ত্রাণ মজুত

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতিকে সামনে রেখে গত ৮ই জুলাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরবর্তী ও বন্যা চলাকালীন যেকোনো দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, উদ্ধার সরঞ্জামাদি মজুত রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য...

কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে সভা

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

গ্রিন অ্যান্ড ক্লিন প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা...

সড়ক পার হতে গিয়ে ভ্যানচাপায় শিশুর মৃত্যু

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে। দেবীগঞ্জ থানার ওসি আবু মূসা বিষয়টি নিশ্চিত করেন। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা...

খুলনায় কারাগারের দেয়াল টপকে হাজতি পলায়ন

৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

খুলনার সদর থানাধীন পুরাতন জেলা কারাগার থেকে এক হাজতি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কারাগার সূত্রে জানা গেছে, পলাতক হাজতির নাম...

কুষ্টিয়া হাসপাতালে নিহতের বিচ্ছিন্ন পা ‘হারানোর’ অভিযোগ, পা ছাড়াই লাশ হস্তান্তর

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে...

প্রধান শিক্ষিকাকে মারধর শিক্ষার্থীর মা গ্রেপ্তার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিতালী খাতুন ফার্মপাড়া এলাকার শামস্ উর রহমান শুভর স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক...

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে...

মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

মেহেরপুরে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে হাউস আলী নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত) ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মাসুদ শেখ এ আদেশ দেন।...

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার ভূমি উদ্ধার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

সিলেট জেলা পরিষদের মালিকানাধীন বেদখল হয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে। সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২,...

সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমে দুই সেবক বহিষ্কার মামলার প্রস্তুতি

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ আশ্রমকে কেন্দ্র করে প্রশাসনিক বিরোধ নতুন মোড় নিয়েছে। নানা অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং পরিচালনা কমিটির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে আশ্রমের দুই সেবক কৃষ্ণ দাস ও জয়কান্ত দাসকে সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে পরিচালনা কমিটি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের পাশে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক জাপান প্রবাসী ও তার পরিবারের সদস্যরা। ডাকাতরা এ সময় প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা ও পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র লুট হওয়ায় তাদের...

উল্লাপাড়ায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও তার ছেলে। হাটিকুমরুল...

প্রধানমন্ত্রীর বরিশাল সফর নো ব্যানার, নো তোরণ

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

মাত্র চার মাসের ব্যবধানে বরিশালে আসছেন তারেক রহমান। চার মাস আগে নির্বাচনী জনসভায় একবার এসেছিলেন। আর এবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। ১৩ই জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপি’র পক্ষ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে...

উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান নিহত

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কহিনুর (৩০) ও তার...

জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে আড়াইহাজারে সিয়াম নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার মোক্তার হোসেনের ছেলে। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বুধবার বিকালে জমি নিয়ে বিরোধের জেরে লস্করদী এলাকার মতিনের পক্ষের লোকজন সিয়াম ও তার পরিবারের...

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা বদই গ্রেপ্তার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

গোলাপগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় যুবলীগ নেতা অভিযুক্ত অপু খান বদইকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপু খান বদই টিকরবাড়ী এলাকার মৃত পাখি খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী...

নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকি, সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ৪ বছর ধরে জোরপূর্বক দোকান দখল, ভাড়া না দেয়া এবং উল্টো প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাজী আবুল খায়ের। তিনি বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গতকাল দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে...

চাঁদাবাজির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় মো. শাহীন আলী নামের এক কলেজছাত্রকে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শাহীন রাজশাহী কলেজের ছাত্র এবং রাজশাহী রুকাইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার বলা হয়, গত ৩রা জুলাই জুমার...

নিকলীতে বাবার মামলায় মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার, থানা হাজত থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

কিশোরগঞ্জের নিকলীতে বাবার দায়ের করা মামলায় রুবেল মিয়া (২২) নামের এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করে আনার পর থানা হাজত থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিকলী থানার হাজতখানার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর এক ঘণ্টা আগে সকাল ৯টার দিকে তাকে...

সরকারি আদেশের পরও নড়িয়া থানায় বহাল ওসি, জনমনে প্রশ্ন

৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

প্রশাসনিক কারণে বদলির আদেশ জারির তিন মাস পেরিয়ে গেলেও শরীয়তপুরের নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া এখনো একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওসির ভূমিকা ও বদলির আদেশ কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জ ডিআইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত...