গ্রিন অ্যান্ড ক্লিন প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর শওকত প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য অপসারণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেখানে ময়লার ভাগাড় আছে সেখান থেকে ময়লা অপসারণ করে সেখানে বৃক্ষরোপণ করে নান্দনিক পরিবেশ গড়ে তুলবো। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি বলেন, খাবার ছাড়া একজন মানুষ ২১ দিন বাঁচতে পারে এবং পানি ছাড়া তিনদিন বাচতে পারে। কিন্তু অক্সিজেন ছাড়া ৩ মিনিটেও বাঁচতে পারবে না। এজন্য পরিবেশে গাছের প্রয়োজন। এজন্য আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ রেখে যেতে পারি এই লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে সভা
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
