ডুয়েটে সেমিনার

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের (ডুয়েট সিআরসি) যৌথ উদ্যোগে ‘রিসার্চ এক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অ্যান্ড হায়ার এডুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেনÑ পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এবং রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ডুয়েট সিআরসি’র সভাপতি হাসানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ইকবাল বলেন, ডুয়েট প্রতিষ্ঠার পর থেকেই মানসম্পন্ন প্রকৌশল গ্র্যাজুয়েট তৈরি এবং প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে গবেষণা ও উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখুক। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন