সব পক্ষকে কূটনৈতিক পথ অনুসরণ ও সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বান কাতারের

সব পক্ষকে কূটনৈতিক পথ অনুসরণ ও সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বান কাতারের

ফন্ট সাইজ:

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সব পক্ষেরই কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন করা জরুরি। তিনি বলেন, এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

এতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদার করা সম্ভব হবে। বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর সব ধরনের উদ্যোগকে কাতার পূর্ণ সমর্থন করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন