প্রথম পাতা

ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

নির্বাচনের প্রতিশ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে সরকার। শনিবার এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও...

ইফতার সামগ্রীর দামে আগুন, চাপে সাধারণ ক্রেতা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজার দ্বিতীয় দিন অতিবাহিত। ইফতার সামগ্রীর বাজার জমে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে বাহারি ইফতারির পসরা। সারাদিন রোজা রাখার পর শরবতে চুমুক দিয়ে ইফতার করতে চান রোজাদাররা। তবে সংযমের এই মাসের শুরুতেই ইফতার সামগ্রীর দাম নাগালের বাইরে চলে গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের খেজুরের...

ছুটির নোটিশ

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মানবজমিন-এর সকল বিভাগ বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে। -সম্পাদক...

মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার। সচিবালয়ে আজ অফিসও করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে  মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিএনপি’র মিডিয়া সেল থেকে দেয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক...

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান মাস। ইতিমধ্যে বিভিন্ন দেশের রোজা শুরুর সম্ভাব্য দিন-তারিখ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে রমজান মাস শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতেই তারাবিহ’র নামাজ আদায়...

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নবীন-প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন। নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে...

সরকারের শপথ কাল, আসছেন ভারতের স্পিকার, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হবে মঙ্গলবার। সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপি এবং সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড....

ভোটের পর শেয়ারবাজারে বড় উত্থান

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০০ পয়েন্ট বেড়ে গেছে। একইসঙ্গে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার কোটি টাকার উপরে। পাশাপাশি পাঁচ মাস পর হাজার কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিলেছে।এতে দীর্ঘদিন পর ছোট-বড় সব বিনিয়োগকারীদের...

এ বিজয় গণতন্ত্রকামী মানুষের, এবার দেশ গঠনের পালা, দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেয়া হবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ
প্রথম পাতা