বাউফলে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে সেতুমন্ত্রী

বাউফলে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে সেতুমন্ত্রী

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর বগা-চরগরবদী সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়ে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন সড়ক পরিবহন ও পৃষ্ঠা ৮ কলাম ৪
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, লোহালিয়া নদীর উপর বগা-চরগরবদী সেতুর সম্ভাব্যতা যাচাই করতে পূর্ব ঘোষিত সরকারি কর্মসূচি হিসেবে মঙ্গলবার বেলা ১টার দিকে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগা ফেরিঘাট এলাকায় পৌঁছালে সেখানে তাকে শুভেচ্ছা জানান পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। একই স্থানে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সেতুমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার।

এ সময় সেতুমন্ত্রী রবিউল আলম সভামঞ্চে যেতে চাইলে শফিকুল ইসলাম মাসুদের তৈরি ওই সভামঞ্চের শুভেচ্ছা ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেতুমন্ত্রীকে ওই সভামঞ্চে না যাওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেয়া শুরু করলে উভয় দলের নেতাকর্মীদের মাঝখানে পড়ে যান সেতুমন্ত্রী রবিউল। প্রায় ১ ঘণ্টা সড়কের উপর দাঁড়িয়ে থেকে সেতুমন্ত্রী রবিউল আলম ঘটনাস্থল ত্যাগ করেন। পরে চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বগা-চরগরবদী সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। অল্প সময়ের মধ্যে দ্রুততম উপায়ে কীভাবে সেতুর কাজ সম্পন্ন করা যায়, সে লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরজমিন পরিদর্শনে এসেছি। মঙ্গলবার দুপুর ১টার দিকে বগা-গরবদী সেতু পরিদর্শন শেষে গরবদী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শিশু আবিরা একটি গণমাধ্যমে বগা সেতুর দাবি জানিয়ে বক্তব্য দিলে সেটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেখেন এবং আমাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গত ২০ দিন ধরে আমি বিষয়টি নিয়ে কাজ করছি। সেতুর ডিজাইন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন কেবল ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সম্পন্ন হওয়া বাকি। আগামী ১৫ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করি। চীনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (এমপি), ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তছলিম তালুকদার বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদের সভামঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এবং সভামঞ্চে মন্ত্রী মহোদয়কে না যাওয়ার জন্য আহ্বান জানান। মন্ত্রী মহোদয় নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে সভামঞ্চে যাননি বলে আমি মনে করি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন