তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব -পুলিশ সুপার, ঢাকা
তুরাগ নদীতে ভাসমান ৭ লাশ উদ্ধারের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।রোববার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। পুলিশ সুপার জানান, সম্প্রতি তুরাগ নদীতে দু’টি পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হলেও...
