দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেলো জাপান
নারী এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারালো জাপান। গতকাল সিডনিতে দাপুটে ফুটবল উপহার দিয়ে ফাইনালে পা রাখে দুইবারের চ্যাম্পিয়নরা। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে জাপানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। যারা প্রথম সেমিফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচের শুরু থেকে জাপানি মেয়েরা অপ্রতিরোধ্য ফুটবল উপহার দেয়।...
