বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন রদ্রির

ফন্ট সাইজ:

ফুটবল দুনিয়ায় বড় এক বোমা ফাটালো বার্সেলোনা। দীর্ঘ সাত সফল মৌসুমের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে ক্যাম্প ন্যুতে পাড়ি জমাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও গোল্ডেব বল জয়ী রদ্রি। প্রায় ৬৫.৪ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫৫ কোটি টাকার চুক্তিতে দুই ক্লাব একমত হয়েছে বলে নিশ্চিত করেছে বৃটিশ গণমাধ্যম। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেয়ার পর পেপ গার্দিওলার অধীনে ১২টি বড় ট্রফি জিতেছেন রদ্রি। এর মধ্যে রয়েছে ৪টি প্রিমিয়ার লীগ ও একটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ। ক্লাবটির হয়ে ২৯৮ ম্যাচ খেলা এই তারকা সম্প্রতি সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে এসে নতুন ঠিকানা বেছে নিলেন। রিয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত বার্সাই তাকে দলে ভেড়াতে সফল হলো।
সিটির নতুন কোচ এনজো মারেসকা এ বিষয়ে বলেন, রদ্রি এমন একজন খেলোয়াড় যে কেবল বিশ্বকাপ এবং ব্যালন ডি’অর জিতেছে। সে একজন শীর্ষমানের খেলোয়াড়, যেকোনো দলেরই এমন একজন রদ্রিকে প্রয়োজন।

ইউরোপিয়ান ফুটবলপ্রেমীদের জন্যও এই দলবদল এক বিশাল রোমাঞ্চের বিষয়। ইউরোপিয়ান ফুটবলের এই মেগা ট্রান্সফারকে মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কাতালানদের জার্সি গায়ে তোলার কথা রয়েছে স্প্যানিশ এই মিডফিল্ড জেনারেলের।