অনলাইন

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে তুলে নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।তিনি বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি...

শিক্ষা খাতে দেশের ইতিহাসে বড় বাজেট, ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দক্ষ মানবসম্পদ গঠন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে দেশের ইতিহাসের অন্যতম বড় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের...

বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে ৩৯৩ কোটি

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা। সে হিসাবে বেড়েছে ৩৯৩ কোটি টাকা।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অর্থমন্ত্রী বলেন, আমাদের বিশ্বাস...

সৃজনশীল অর্থনীতিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল ও উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘সৃজনশীল অর্থনীতি’ খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে...

ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তিনি এ ঘোষণা দেন।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু...

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। বৃহস্পতিবার সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বাজেটের অন্যতম একটি বড় সিদ্ধান্ত। নতুন প্রস্তাবে কোনো ব্যক্তিকে ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে।তবে এ ক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেয়ার সময়...

৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশের সরকারি হাসপাতালগুলোর দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে।বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে...

ওমানের উপকূলে জাহাজে হামলা

মার্কিন দূতকে তলব করে ভারতের প্রতিবাদপত্র

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে ভারত। জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। একটি বড় ঘটনা হিসেবে, এই হামলার পর বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করে একটি প্রতিবাদপত্র দেয়া হয়েছে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু জাহাজটিতে হামলার প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের চার্জ...

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন

১০ জুন (বুধবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে এই প্রস্তাবগুলো উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।  সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ...

চট্টগ্রাম মেডিকেলে দালাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

১০ জুন (বুধবার), ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশন। বুধবার সকালে হাসপাতালজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।এ সময় তিনি হাসপাতালের ভেতরে সক্রিয় দালালচক্র, রোগী ভাগিয়ে নেয়া...

হাইকোর্টে নারী ও শিশু নির্যাতন মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন, রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচারও একই বেঞ্চে

১০ জুন (বুধবার), ২০২৬

নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার শুনানির জন্য হাইকোর্টে নতুন একটি বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে গঠিত এ ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।এ বেঞ্চেই বহুল আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রমও পরিচালিত হবে। মামলাটির ডেথ রেফারেন্স,...