আদাবরে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

আদাবরে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর আদাবরে হাত ও গলাকাটা অবস্থায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।