নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আজিমপুর থেকে তাকে আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমালকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
জানা গেছে, অভিনেতা তমাল মাহবুব বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার ফেইসবুক পেজ জুড়েও সব আওয়ামী লীগের পোস্ট।
অভিনেতা তমাল আটক
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৭ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
