নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিখোঁজ অপর দুইজনকে উদ্ধার কার্যক্রম চলছে।’

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজ হন।