প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একজন সংসদ সদস্য বলেন, ‘মাগরিবের নামাজের আগে দলের আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা বৈঠকে বসেন। সেখানে দুই নেতা ছাড়া আর কেউ ছিলেন না।’ তিনি জানান, ‘বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা। এসময় উভয় নেতা মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় একমত হয়েছেন।’
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় গোপালগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপি’র দুজন সংসদ সদস্যের বাড়িসহ থানাও জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়াও গোপলগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন হাসপাতালেও হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
স্টাফ রিপোর্টার
অনলাইন
২৩ মিনিট আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৩০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
