শাহবাগে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

শাহবাগে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই দুই ব্যক্তির একজনের আনুমানিক বয়স (৬৫) ও অন্যজনের (৪৫) বছর। শাহবাগ থানার এসআই তৌফিক হাসান বলেন, ‘খবর পেয়ে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতে ওপর থেকে একজনের এবং সুপ্রিম কোর্ট সংলগ্ন পানির পাম্পের পাশে শিক্ষা ভবনের বিপরীত পাশ থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই দুইজন ভবঘুরের প্রকৃতির ছিলেন। তারা ওই এলাকায় থাকতেন। প্রযুক্তির সহায়তায় তাদের বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’