দেশ বিদেশ

ইরান যুদ্ধের বড় ধাক্কা, ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ বাংলাদেশি শ্রমিক: মালয়েশিয়ায় গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডব্লিউআরপি বন্ধ ঘোষণা

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রত্যক্ষ প্রভাবে মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারী কোম্পানি ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক সিন্দিরিয়ান বারহাদ তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেপাংয়ে অবস্থিত এই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় ৩০৪ জন স্থানীয় এবং ১ হাজার ১২২ জন বিদেশি শ্রমিকসহ মোট ১ হাজার ৪২৬ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। যার মধ্যে প্রায় ৫০০ জনের...

টিসিবি’র জন্য ১৯৭ কোটি টাকার তেল ডাল কিনবে সরকার

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রায় ১৯৭ কোটি (১৯৬ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৯৩২ টাকা) ব্যয় হবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর...

সিরাজগঞ্জে চোরাই পেট্রোল জব্দ

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইদিনের কারাদণ্ড দেয়া হয়। বুধবার রাতে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত...

১লা মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেয়া হবে- জ্বালানিমন্ত্রী

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

দেশের কৃষির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ১লা মে থেকে গ্যাস দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে জ্বালানিমন্ত্রী...

উপসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

উপসাগরীয় অঞ্চলে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক্ষেত্রে সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, দ্বিপক্ষীয়...

সরকারি ৬টি বন্ধ পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বাণিজ্যমন্ত্রী

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র...

বনানীতে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে বনানী সেতু ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, মো. মোসলিম উদ্দিন (৭৪) ও মো. সাগর (৪৫)।...

রাজধানীতে পৃথক দুই স্থানে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ রেলগেট ও টঙ্গী রেলগেট এলাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. আজমল হোসাইন (৫৫) ও মো. শাকিল (৪৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দয়াগঞ্জ রেলগেটে রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আজমল হোসাইন। পরে সকাল ১১টার দিকে...

ভার্চ্যুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে গত বুধবার থেকে সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকালও কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। গত দু’দিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে আসছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও...

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জামায়াত আমীর

২৪ এপ্রিল (শুক্রবার), ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় এসএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় জামায়াত আমীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় বিরোধীদলীয়...

মোবাইলফোন নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায় মোবাইলফোন নিয়ে বিরোধের জেরে সংঘটিত ফয়সাল মোল্লা (৩৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিপ্লব হাসান বিপু (২৮)। ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ই এপ্রিল আশুলিয়ার...

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন বিষয়ে আদেশ ২৮শে এপ্রিল

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হত্যাসহ একাধিক ঘটনায় দায়ের হওয়া ৭টি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৮শে এপ্রিল আদেশ দেবেন হাইকোর্ট। বুধবার রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটি। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব...

এক অতিরিক্ত আইজিসহ পুলিশের ২৩ কর্মকর্তার রদবদল

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ৭ জন ডিআইজি, ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের...

৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সরকার। এর আগে ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে চলতি...

এসএসসি ও সমমান পরীক্ষা

ভুল প্রশ্নপত্র দেয়ায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির ঘটনায় কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রটির ৪টি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীর মাঝে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। ১ ঘণ্টা ২৫ মিনিট...

অন্তর্বর্তী আমলের ১৪ হাজার শিক্ষকের পদায়ন, ভেরিফাইয়ে কমিটি হচ্ছে

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষক। কিন্তু কয়েক মাস হয়ে গেলেও পদায়ন হয়নি তাদের। তড়িঘড়ি করে নেয়া এই পরীক্ষা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, অসংখ্য প্রার্থী ডিভাইসসহ আটকের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। চাকরিপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া ভেরিফিকেশন করতে...

কর কাঠামোর সংস্কার আহ্বান সিপিডি’র

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। কর কাঠামোয় সংস্কার ও রাজস্ব ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে ৬ দফা সুপারিশ তুলে ধরে প্রতিষ্ঠানটি বলেছে, শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ালেই হবে না, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২২৯ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে...

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: সংসদে প্রধানমন্ত্রী

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এই মুহূর্তেও...

‘ডাকার ফোরামে’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পর্ক জোরদারে আলোচনা

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ।ফোরামের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আফ্রিকার একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকগুলোতে সরকারের ‘সবার...

তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ

ইলিয়াস আলীর গুম নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মামুন খালেদ

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

এম ইলিয়াস আলীকে গ্রেপ্তারের বিষয়টি আইএবি কর্তৃক অবগত হই যে, র?্যাব কর্তৃক তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মৌখিকভাবে এবং পরে টকিং পয়েন্ট হিসেবে আমাকে জানালে আমি প্রথমে নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করি। প্রধানমন্ত্রী কোনো অভিব্যক্তি প্রকাশ করেন নাই। ওই টকিং পয়েন্টে এম ইলিয়াস আলীকে...

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা হোসেন

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, বিচারব্যবস্থা সংস্কার কমিশনে কোনো নারী আইনজীবী কিংবা বিচারপতিকে সম্পৃক্ত করা হয়নি। ঐকমত্য কমিশনে একজনও নারী সদস্য ছিলেন না। তিনি বলেন, গণভোটের তৃতীয় প্রশ্নের বিষয়ে জনগণের কোনো ধারণা ছিল না। সংস্কারের ৩০টা প্রস্তাব কী ছিল? জনগণ কিসের জন্য ভোট দিয়েছেন, সেটা তারা হয়তো জানেন...

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতিবস্থা চেয়ে আপিল

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতিবস্থা চেয়ে আপিল দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ রিট দায়ের করেন। আপিলে সচিবালয়ের বর্তমান কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে তা অব্যাহত রাখার নির্দেশ চাওয়া হয়েছে।এর আগে গত ২০শে এপ্রিল বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল সর্বোচ্চ আদালতে...

পলক ফোন করে বললেন আমি কেন ইন্টারনেট বন্ধ সংক্রান্ত নির্দেশনা পালন করছি না

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ। আন্দোলন চলাকালে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিটিআরসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার...

সরকারের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলারের বেশি: সংসদে অর্থমন্ত্রী

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত; উক্ত...

নারী আসনে ৫৩ জনের মনোনয়নপত্র জমা

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী,...