দেশ বিদেশ

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯শে এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায়...

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

দেশে জ্বালানি তেলের মজুতের কোনো বড় সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, মূলত ‘প্যানিক বায়িং’ বা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ভীতি এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের প্রবণতাই বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। গতকাল তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে...

ইরান যুদ্ধের প্রভাবে আবারও ইউরোপ মুখি হচ্ছে বৃটেন

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য তার পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ণকরে আবারও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, এটি ব্রেক্সিট-পরবর্তী নীতির একটি বাস্তব পরিবর্তন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বর্তমান বৈশ্বিক...

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপি’র ২ জন মনোনীত

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এই তালিকা ঘোষণা করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এনসিপি থেকে ২ জন, জাগপা ও...

ফুয়েল পাস : আরও ১৯ জেলায় নিবন্ধন শুরু

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

সারা দেশে মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ চালুর অংশ হিসেবে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন চালু করা হবে।নতুন তালিকায় যুক্ত হয়েছে-গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর,...

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের ৩ দিনের রিমান্ডে

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে তাকে সপ্তম দফা রিমান্ডে নেয়া হলো। এর আগে গতকাল দুপুরে আফজাল নাছেরকে আদালতে...

দুর্নীতির মামলায় পলককে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর মো. নূরে আলম অংশ নেন। শুনানি শেষে আদালত কারাফটকে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মামলার তদন্ত...

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি মূল্যায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সার্বিক মূল্যায়ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ১৪। অর্থমন্ত্রী কমিটির সভাপতি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি তিন মাসে একবার বৈঠক করবে। প্রতিবছর...

রোবটের হাতে সেনা আটক

২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মানবসেনার অভাব মেটাতে এবং নতুন সেনার সংকট মোকাবিলায় যুদ্ধে রোবট পাঠাচ্ছে ইউক্রেন। একটি ভিডিওতে দেখা যায় ২ জন সেনা হাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাদেরকে আটক করা হয়েছে। সামনে দাঁড়ানো অস্ত্রধারীর ভূমিকায় আছে ভূমিতে চালিত রোবট, যাদেরকে কয়েক মাইল দূর থেকে নিয়ন্ত্রণ করছেন পাইলট। এটা কোনো...

এনসিটি নিয়ে জাতীয় স্বার্থের বাইরে যাবে না সরকার- নৌপরিবহনমন্ত্রী

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এনসিটির দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হলে তা দেশের অর্থনৈতিক স্বার্থ, শ্রমিকদের দাবি এবং বন্দরের উন্নয়ন সম্ভাবনা বিবেচনা করেই নেয়া হবে। গতকাল চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে...

লাশ নিয়ে পুলিশ-রেলওয়ের ঠেলাঠেলি, স্টেশনে পড়েছিল পাঁচ ঘণ্টা

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

কিশোরগঞ্জে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে ঠেলাঠেলির কারণে দীর্ঘ পাঁচ ঘণ্টা অজ্ঞাত এক ব্যক্তির লাশ স্টেশনের প্ল্যাটফরমে পড়েছিল। গতকাল বেলা ১২টা থেকে ঘণ্টার পর ঘণ্টা লাশটি প্ল্যাটফরমে পড়ে থাকায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকাল ৫টার দিকে রেলপুলিশ লাশটি সেখান থেকে মর্গে পাঠায়। সংশ্লিষ্ট...

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন আজ, উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছে...

সম্মেলনে রেহমান সোবহান

ঋণখেলাপিরা হয়ে উঠেছে রাজনৈতিক শক্তি

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

দেশে সংস্কার প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যক্তি নয়, বরং কাঠামোগত- এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেন, “ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ হয়ে উঠেছে এবং তারাই অনেক ক্ষেত্রে সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। ফলে সংস্কারের আলোচনা কেবল আইন প্রণয়নে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি একটি ধারাবাহিক ও বহু...

জ্বালানি সংকট : সপ্তাহে দু’দিন হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে দু’দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে উচ্চ আদালতে কর্মরত বেঞ্চ অফিসারদের নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার হাইকোর্ট বিভাগের...

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি বিরোধীদলীয় নেতার নিন্দা

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশোভন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম। রোববার জাতীয় সংসদ অধিবেশনে...

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু

১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। ২২ জনকে অভিযুক্ত করে সিআইডি’র দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার...

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে নিশ্চিত একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার...

আজ থেকে সারা দেশে হাম-রুবেলার জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু

২০ এপ্রিল (সোমবার), ২০২৬

সারা দেশে আজ ২০শে এপ্রিল থেকে শুরু হচ্ছে “হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন’’। দেশ জুড়ে ১০ই মে ২০২৬ তারিখ পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত কেন্দ্রসমূহে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। ইতিপূর্বে ১২ই এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে...

এলএনজি ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

১৯ এপ্রিল (রবিবার), ২০২৬

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে দুইটি জ্বালানিবাহী ট্যাংকার। অ্যাঙ্গোলা থেকে এলএনজি নিয়ে ‘লবিটো’ ট্যাংকারটি শনিবার দেশের জলসীমায় প্রবেশ করে। ২৭ হাজার ৩৬৩ টন ডিজেল নিয়ে ‘নেভী সিয়েলো’ নামের আরেকটি ট্যাংকারও এসেছে দেশে। এ ছাড়া মালয়েশিয়া থেকে আজ (রোববার) আসবে ‘গোল্ডেন হোরাইজন’ নামের আরেকটি ট্যাংকার।বন্দর সূত্র...

জ্বালানি সংকটের ধাক্কা শিল্পে, এফবিসিসিআইয়ের সক্রিয় ভূমিকা জরুরি

১৯ এপ্রিল (রবিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ও ইরান-ইসরাইল যুদ্ধের অভিঘাতে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। দেশে জ্বালানি সংকট তীব্র হওয়ায় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে উৎপাদন ব্যয় এবং রপ্তানিতে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। এমন এক সংকটময় সময়ে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যকর ভূমিকা...

বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন রাশেদ প্রধান

১৯ এপ্রিল (রবিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপি’র সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দুঃখপ্রকাশ করেন। রাশেদ প্রধান বলেন, যেহেতু বিএনপিকর্মীরা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি...

নৌপরিবহনমন্ত্রী

জ্বালানি সরবরাহ বাড়লেও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালানো হচ্ছে

১৯ এপ্রিল (রবিবার), ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। বরং আগের তুলনায় বেশি সরবরাহ দেয়া হচ্ছে। তারপরও কৃত্রিম সংকট তৈরির একটি প্রবণতা দেখা যাচ্ছে। মন্ত্রী বলেন, কিছু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে অবৈধ...

তিন হত্যাকাণ্ড

মানিকগঞ্জ থমথমে পুরুষশূন্য বাড়িঘর

১৯ এপ্রিল (রবিবার), ২০২৬

সদর উপজেলার বনপাড়িল গ্রামে ৮ বছরের শিশু আতিকা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পক্ষান্তরে আতিকাকে হত্যার অভিযোগে অভিযুক্ত কিশোর নাঈমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করা হলেও শনিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। এ ছাড়া ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই কিশোরকে। শিশুসহ মর্মান্তিক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে ভাব...