মালয়েশিয়ায় শিক্ষার্থীদের স্কুলের টয়লেট পরিষ্কারের প্রস্তাব আনোয়ার ইব্রাহিমের
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে স্কুলের টয়লেট পরিষ্কারকে নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছিলেন, গত শুক্রবার তিনি সেই অবস্থানের পক্ষে সাফাই দিয়েছেন। তার মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।দেশটির 'মালয় মেইল' জানিয়েছে, গতকাল জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা...
