অর্থ বাণিজ্য

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হুসাইন। সোমবার থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে।রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে...

ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠালো পর্ষদ

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

দায়িত্ব নেয়ার আট মাস পরে ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে বাধ্যতকমূলক ছুটি দেয়া হয়েছে। রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ছুটি দেয়া হয়। ১৩ই এপ্রিল থেকে ৩০শে মে পর্যন্ত এই তার ছুাটর সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যাংকটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।ব্যাংকের এক ঊর্ধ্বতন...

এক হাজার ৩২৪ কোটি টাকা মুনাফা করলো সিটি ব্যাংক

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

মুনাফায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ব্যাংকটি ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। ২০২৪ সালে ব্যাংকটির মুনাফা প্রথমবারের মতো হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। গত বছর শেষে সিটি ব্যাংকের মুনাফা আগের বছরের চেয়ে ৩১০ কোটি টাকা বা প্রায় ৩১ শতাংশ বেড়েছে।...

বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফ করছে সরকার

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।সভায় তিনি বলেন, গণপরিবহন খাতে জ্বালানির ব্যবহার...

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার বিষয়ে সরকারের বেঁধে দেয়া সময়ের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, তারা দুপুর ১২টায় দোকান-শপিংমল খুলে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারপ্রধানের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, বিক্ষোভ

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

হতাশা ও ক্ষোভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক ও পদ্মা ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা।মঙ্গলবার বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।কর্মসূচিতে অংশ নেওয়া এক আমানতকারী বলেন, ঘরে টাকা রাখি না ডাকাতের ভয়ে, তাই ব্যাংকে রেখেছিলাম। এখন দেখি এখানেও ডাকাত। তাহলে আমরা...

এসএমই খাতের জন্য অল্পসুদে ঋণ ও সহজিকৃত প্রক্রিয়া প্রয়োজন: ডিসিসিআই

৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য অল্পসুদে ঋণ সুবিধা চালু করা এবং ঋণ প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে।মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এই আহ্বান জানান। তিনি বলেন, করোনা...

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এসে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হোঁচট খেয়েছে। প্রথম প্রান্তিকে প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও পরবর্তী তিন মাসে তা কমে ৩ শতাংশে নেমে এসেছে।সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের জিডিপি তথ্য প্রকাশ করে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি...

ব্যাংক ঋণের সুদহার কমানোর দাবি ব্যবসায়ীদের

৬ এপ্রিল (সোমবার), ২০২৬

ব্যাংক ঋণের সুদের হার ধীরে ধীরে এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ফান্ডের পরিসর দ্বিগুণ করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং সব রপ্তানি খাতের জন্য তা উন্মুক্ত করারও দাবি...