রাজধানীতে বিএসটিআই’র অভিযান, বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

রাজধানীতে বিএসটিআই’র অভিযান, বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

ফন্ট সাইজ:

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘লা-অর্গানিক’ নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা এবং ‘প্রকৃতি ফুড’ নামে আরেক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শনিবার রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

‘লা-অর্গানিক’ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

অপরদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত ‘প্রকৃতি ফুড’ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক, ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার এবং আহসান হাবীব খান, পরীক্ষক, বিএসটিআই। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন