২৫-২৬ মে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংকে লেনদেন

২৫-২৬ মে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংকে লেনদেন

ফন্ট সাইজ:

ঈদের বন্ধের মধ্যে ২৫ ও ২৬ মে তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন হবে। পোশাক শিল্পের বেতন, বোনাস পরিশোধের সুবিধায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এই দু’দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার ব্যাংক খোলা থাকবে।

এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদের আগে ২৫ মে সোমবার এবং ২৬ মে মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখায় লেনদেন হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন