ফ্যামিলি র্কাড পাবেন ৪১ লাখ নারী, মাসে আড়াই হাজার টাকা ভাতা; প্রবীণদের ট্রেন ভ্রমণ ফ্রি
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়িয়ে নিম্নআয়ের পরিবার, নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য একাধিক নতুন সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। সরকারের অন্যতম সিগনেচার উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করা হবে...
