অনলাইন

সিলেটে দুপুরের পর ভিন্ন চিত্র

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সকাল তখন ১০টা। কাজির বাজার মাদ্রাসা ভোটকেন্দ্র। লাইনে ভোটার বেশি। দলে দলে আসছেন, ভোট দিচ্ছেন। চলেও যাচ্ছেন। কিন্তু ভোটার কমছে না। সকাল ৯টায় নগরের সারদা হলের ভোটকেন্দ্রে যখন আসেন সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী আব্দুল মুক্তাদির, তখন কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি। ভোর থেকেই এ কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন ভোটাররা। আওয়ামী লীগের কেন্দ্র...

প্রকাশ্যে ভোট

ময়মনসিংহে সহকারী প্রিজাইডিং ও দুই পোলিং অফিসার বরখাস্ত

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ও ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগ উঠেছে। একই সাথে ভোটে অনিয়ম করায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদ্রাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এই ঘটনা দেখা গেছে। বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা...

বরিশাল ৫ আসনে ৪ ঘণ্টায় প্রায় ৩০ ভাগ ভোটগ্রহণ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বরিশালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণের হার অনেটাই শ্লথ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল ১০-১২ শতাংশ। তবে বেলা যত গড়াচ্ছে এ হার তত বাড়ছে। বেলা সাড়ে ১১টায় বরিশাল ৮৮নং ইসলামীয়া সরকারি প্রাথমিক...

বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ৩ ঘণ্টায় উপস্থিতি ১৪.৬২ শতাংশ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকা-১১ আসনের বাড্ডা হাইস্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে শান্ত ও সুশৃঙ্খল। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ। বাড্ডা হাইস্কুলের প্রিসাইডিং অফিসার দিলীপ কুমার সেন মানবজমিনকে বলেন,...

দুর্গাপুরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউকে লন্ডন বিএনপির ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম (বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত) ভোটকেন্দ্রের...

​ভোটের যে চিত্র দেখা গেলো লালবাগের দুই কেন্দ্রে

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

লালবাগের একটি কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। লালবাগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে একটি কেন্দ্রে উল্লিখিত শতাংশে ভোট পড়ে এই সময়। এই তথ্য জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অন্য কেন্দ্রটির ভোটের হার প্রায় ৯ শতাংশ। স্কুলটিতে মোট ভোটারের সংখ্যা ৭ হাজার...

উজিরপুরে রাতে জামায়াত আমীরের বাসায় বৈঠক, ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বরিশালের উজিরপুরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কেন্দ্র ত্যাগ এবং স্থানীয় জামায়াত আমীরের বাসভবনে বৈঠকের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই দুই প্রিজাইডিং অফিসার হলেন- মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা গেছে, হাবিবপুর...