নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাগলা থানা থেকে ৬ কিলোমিটার দূরে সরিয়ে স্থানীয় সংসদ সদস্যের বাড়ির পাশে নয়াবাড়ি মৌজায় উপজেলা সদরদপ্তর স্থাপন কেন বে-আইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল এবং অবকাঠামো নির্মাণে স্থিতিবস্থা জারি করেছে আদালত। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
বুধবার আদালতের আদেশের কপি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন আইনজীবী এডভোকেট মিজানুল হক চৌধুরী। তিনি আরও বলেন, আদেশ জারির তারিখ হতে ০৪ (চার) সপ্তাহের মধ্যে বিবাদীগণকে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, উল্লিখিত প্রজ্ঞাপন দুটির ভিত্তিতে গৃহীত বা সংশ্লিষ্ট সকল পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুল হক চৌধুরী, হাসান মোহাম্মদ রিয়াদ ও মোঃ হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিশান হায়দার, মোঃ আসিফ ইমরান (জিসান) এবং রুহুল আমিন সিকদার। আদালতের আদেশে বলা হয়, নতুন গঠিত “দক্ষিণ গফরগাঁও” উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় নির্ধারণে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই রিট মামলাটি দায়ের করেন দক্ষিণ গফরগাঁওয়ের পাঁচুলি গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান ফুরকান। আদালত সরকারের দুটি প্রজ্ঞাপনকে অর্থাৎ ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এবং ১৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববিহীন এবং কার্যকারিতাশূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আদেশ জারির তারিখ হতে ০৪ (চার) সপ্তাহের মধ্যে বিবাদীগণকে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, উল্লিখিত প্রজ্ঞাপন দুটির ভিত্তিতে গৃহীত বা সংশ্লিষ্ট সকল পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। বিবাদীগন হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস বাস্তবায়ন কমিটি (নিকার) চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) সচিব, জনপ্রশাসন সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

মোহাম্মদ সামিউল বাছির
২৩ মিনিট আগেজনস্বার্থে ও প্রশাসনিক সুবিধার্থে আটটি ইউনিয়ন এর মাঝখানে থানার কাছাকাছি মাওনা গফরগাঁও হাইওয়ে ও জৈনা পাকুন্দিয়া সড়কের চৌরাস্তার সংযোগস্থল উপজেলা সদর দপ্তর স্থাপনের সকল শর্ত পূরণ করা পাগলা মৌজাতেই উপজেলা সদর দপ্তর চাই এবং থানা থেকে ৬ কিলোমিটার দূরে উপজেলা মেনে নেওয়া হবে না।