আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে মালয়েশিয়ায়

প্রেস ব্রিফিয়ে মাহদী আমিন

আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে মালয়েশিয়ায়

ফন্ট সাইজ:

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মী আসতে শুরু করবে মালয়েশিয়ায়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদী আমিন। তিনি জানিয়েছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বোয়েসেল এর মাধ্যমে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী আসা শুরু করবে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর—যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন