শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে হাসনাত-সারজিসরা

শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে হাসনাত-সারজিসরা

ফন্ট সাইজ:

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের হবিগঞ্জ প্রবেশদ্বারে চা কন্যা সংলগ্ন এলাকায় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
বুধবার  বিকেলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড দেয়া হয়। এ সময় এনসিপি নেতাকর্মীদের অগ্রযাত্রা থামাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের দিকে রওনা হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একই রাতে এনসিপি ও ছাত্রদল বুধবার পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এর প্রেক্ষিতে প্রশাসন হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়।
আজ বিকেল ৩টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে হবিগঞ্জের প্রবেশদ্বারে পৌঁছালে তারা পুলিশি বাধার মুখে পড়েন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন