বীর মুক্তিযোদ্ধা ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকাল ৫টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকালে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল। তবে তার আগেই মারা যান তিনি।
বাসা থেকে কিসমত খন্দকারকে কাকরাইলে আঞ্জুমান মফিদুলে নেয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেয়া হবে বলে জানানো হয় পরিবার থেকে।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সিনিয়র সদস্য ছিলেন। কিসমত খন্দকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইআরএফ।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫২ মিনিট আগে
২৯ জুলাই (বুধবার), ২০২৬, ৯ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
