পুড়াভিটায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ৪ মাদক সেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ই নভেম্বর) সন্ধায় ওই উপজেলা প্রশাসনের নেতৃত্ব এঅভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুন্তাসির হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান সহ প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্য। গ্রেপ্তারকৃত’রা হলো, উত্তর দৌলতদিয়া এলাকার মোঃ মজিদ সেখের ছেলে গিয়াস সেখ(৪০), একই এলাকার মৃত মুরাদ আলির ছেলে শুকুর আলি(৩২), ও মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি ইউনিয়নের মৃত মজিবরের ছেলে মিজানুর (৩৬), এবং একই এলাকার মৃত কিতাব মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া(৩৯)।

এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান ও এসিলেন্ড মোঃ মুনতাসীর হাসান খান যৌথভাবে জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেইসাথে উপজেলা প্রশাসন মাদক মুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানে রয়েছে। আমরা আশা করছি, আমরা গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত এই অভিযান অব্যহত থাকবে। পরে আসামিদের রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
‎