মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায় হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে সকাল ৯টায় তিনি চিকিৎসকদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীদের সেবার মান, হাসপাতালের স্টোর রুম, বাথরুম ও হাসপাতালের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে সার্বিক দিক পরিদর্শন করে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন অ্যাটাচমেন্টে ৪ জন অনুপস্থিত, ১৫ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল কীভাবে চলে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালে দালালের দৌরাত্ম্য আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এম্বুলেন্সে দালালির ব্যবস্থাসহ অনুপস্থিত চিকিৎসকদের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত, চিকিৎসাসেবা সহজলভ্য, জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা নিতে পারে এবং গ্রামের লোকগুলো ভালো সেবা পায়- এমন লক্ষ্যে কাজ করে যাচ্ছি বলে জানান তিনি। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্ব নিধারিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে হাসপাতাল চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সিংগাইরে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
