সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে

ফন্ট সাইজ:

সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তৃতীয় দিনের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ প্রশ্ন রেখে বলেন, উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

এ ছাড়া উক্ত প্রকল্পের আওতায় সারা দেশে আরও ১,০০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। ডিপিপি অনুমোদিত হইলে আগামী অর্থবছর আপনার সংসদীয় আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা নিয়েছে সরকার। এলক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দেয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

মো. মাহবুবুর রহমান (বেলাল) জানতে চান ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কি? জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে সরকারি ডাক সেবার মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের আওতায় সরকারি নাগরিক সেবা যেমন ভূমির ডকুমেন্টস হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রাহক চাহিদা অনুযায়ী ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি কাজ প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রমের আওতায় ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হচ্ছে। ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম ই পরিচালিত হবে। এ ছাড়া ডিএমএস (ডমিস্টিক মেইল মনিটরিং সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে পণ্যের অনলাইন ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং/ট্রেসিং সুবিধা সম্প্রসারণ, সারা দেশে সবচেয়ে কম মূল্যে চিঠি, পার্সেল বিলি এবং ইএমএস (এঙপ্রেস মেইল সার্ভিস) সেবার মাধ্যমে বিদেশে সাশ্রয়ী মাশুলে পার্সেল প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে ইস্যুকৃত দেশের বিভিন্ন ফল উৎপাদনকারী অঞ্চল থেকে সবচেয়ে কম মাশুলে নিরাপদে ও দ্রুততম সময়ে মৌসুমি ফল পরিবহন করা হচ্ছে। এ ছাড়াও উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা রয়েছে যা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হবে। এলক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। চলমান পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা জনগণের জন্য আরও বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে।

প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি বলতে সাধারণত কোনো প্রতিষ্ঠান নিজে সরাসরি পরিচালনা না করে ফ্র্যাঞ্চাইজি (ঋৎধহপযরংব) ভিত্তিতে পরিচালিত শাখা বা আউটলেটে সৃষ্টি করে।
ফ্র্যাঞ্চাইজি (ঋৎধহপযরংব) হলো এমন একটি ব্যবসায়িক ব্যবস্থা, যেখানে একটি প্রতিষ্ঠানের (ফ্র্যাঞ্চাইজার) নাম, ব্র্যান্ড ও ব্যবসায়িক মডেল ব্যবহার করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান (ফ্র্যাঞ্চাইজি) ব্যবসা পরিচালনা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন