জাস্টিন ট্রুডো-কেটি পেরির আলিঙ্গন নিয়ে প্রশ্ন, রহস্য

জাস্টিন ট্রুডো-কেটি পেরির আলিঙ্গন নিয়ে প্রশ্ন, রহস্য

ফন্ট সাইজ:

কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে আলোচনা, জল্পনার শেষ নেই। তারা কি করছেন, কখন কোথায় যাচ্ছেন- এমনতরো নানা আলোচনা। তবে এক ফেস্টিভ্যালে দু’জনের আচরণ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটেছে যে, কেটি পেরি হয়তো মা হতে চলেছেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫৪) ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর-লাইভ ফ্রম প্যারিস’-এর ট্রাইবেকা ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ৪১ বছর বয়সী গায়িকা কেটি পেরির পেটে হাত রাখেন। লাল গালিচায় এই অস্বাভাবিক ঘনিষ্ঠ দৃশ্য দেখে অনেকের মনে প্রশ্ন জাগে। পোস্ট-স্ক্রিনিং প্রশ্নোত্তর পর্বে ট্রুডোকে নিজের ‘জীবনের ভালোবাসা’ বলে উল্লেখ করা কেটি পেরি কি কোনো গোপন খবর লুকিয়ে রাখছেন?

তবে এসব গুঞ্জনের বিপরীতে, ডেইলি মেইল আগেই জানতে পেরেছিল যে কেটির গর্ভধারণ নিয়ে জল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই। ভিডিওতে দেখা যায়, প্রথমে ট্রুডো তার প্রেমিকার পিঠে হাত রাখেন। এরপর তিনি আরও কাছে ঝুঁকে স্নেহভরে নিজের কপাল কেটির কপালে স্পর্শ করেন। পরে তিনি অন্য হাতটি কেটির পেটের ওপর রাখেন। তবে হাস্যোজ্জ্বল কেটি আলতোভাবে নিজের হাত দিয়ে ট্রুডোর হাত সরিয়ে দেন। এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনুমান করতে শুরু করেন, ট্রুডোর ওই অঙ্গভঙ্গি এবং কেটির হাত সরিয়ে দেয়া হয়তো নতুন সন্তানের ইঙ্গিত বহন করছে।

ইনস্টাগ্রামে একজন ভক্ত লিখেছেন, আমি জানি না, কিন্তু সে যেভাবে তার পেটে হাত রাখল... তোমরা কী ভাবছ জানি না। শুধু দেখো, সে কীভাবে পেটে হাত রাখল আর কেটি সেটা সরিয়ে দিল। সে কি সত্যিই...? এটা কি সম্ভব? আরেকজন মন্তব্য করেন, সবই সম্ভব। দেখে তো তাই মনে হচ্ছে। আরেক ব্যবহারকারী লিখেছেন, কেটি কি গর্ভবতী? যেভাবে সে তার পেটে হাত রাখল আর কেটি হাতটা সরিয়ে দিল। আরেক ভক্ত বলেন, আচ্ছা, তাহলে শুধু আমিই এটা ভাবিনি! তবে কেউ কেউ মনে করেছেন, পুরো ঘটনাটিই হয়তো ভক্তদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।

একজন লিখেছেন, আমার মনে হয়, গুঞ্জন ছড়ানোর জন্যই তিনি ইচ্ছা করেই এটা করেছেন। তাই তো তারা দু’জনেই হাসছিলেন। যদিও এই ঘটনার পর সন্তানের গুঞ্জন ছড়িয়ে পড়ে, মন্তব্যের বড় অংশই ছিল নেতিবাচক। অনেকেই ট্রুডোর অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতাকে অপছন্দ করেছেন। আবার অনেক মন্তব্যকারী নিজেদের কানাডিয়ান পরিচয় দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালে ট্রুডোর কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না।

চলতি বছরের শুরুতেও কেটি ও ট্রুডোকে ঘিরে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় দাবি করা হয়, কেটি সন্তানসম্ভবা। অথচ তখন তাদের সম্পর্কের বয়স ছিল এক বছরেরও কম। ফেব্রুয়ারিতে এই জল্পনা শুরু হয়, যখন ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে অবস্থিত অভিজাত কোরাল ক্যাসিনো অ্যান্ড কাবানা ক্লাব-এ ট্রুডোর সঙ্গে সময় কাটানোর সময় কেটি তার পরিচিত ঝলমলে মঞ্চ পোশাকের বদলে সাদামাটা সাদা পোশাক পরেন। দীর্ঘ হাতাওয়ালা পোশাকের পাশাপাশি তিনি একটি সাদা গাউন বহন করেন, যা দিয়ে তিনি নিজের পেট ঢেকে রাখেন। এরপর থেকেই অনলাইনে নানা ষড়যন্ত্রমূলক আলোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, কেটি নাকি বাড়তে থাকা বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছিলেন। কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও সত্য নয়। কেটি গর্ভবতী নন। তবে একটি ঘনিষ্ঠ সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, ভবিষ্যতে সন্তান নেয়ার সম্ভাবনাকে নতুন এই জুটি একেবারে উড়িয়ে দিচ্ছেন না।

সূত্রটি বলেছেন, জাস্টিন আর কেটির সম্পর্ক খুব ভালো চলছে। কেউ বিশ্বাসই করেনি যে তাদের সম্পর্ক বাস্তবে রূপ নেবে। আর এখন সবাই চায় তারা বিয়ে করুক, সন্তান নিক। তিনি আরও বলেন, সম্প্রতি কেটির গর্ভধারণ নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি গর্ভবতী নন। তিনি সন্তান নেয়ার বিরুদ্ধে নন। তবে তারা এখন সম্পর্কের এক আনন্দময় ‘হানিমুন পর্ব’ উপভোগ করছেন। আগের সম্পর্ক থেকে পাওয়া সন্তানদের নিয়েই সুখে আছেন।

গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তখন অনেক ভক্তই বিস্মিত হন। কারণ, কেটি ও ট্রুডো দু’জনেই সম্প্রতি দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের ইতি টেনেছিলেন। পাশাপাশি বিশ্বখ্যাত পপসংগীত আর কানাডিয়ান রাজনীতির দুই ভিন্ন জগতের এই দুই মানুষের সম্পর্ক অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্ক ও বাগদান ভাঙার ঘোষণা দেয়ার এক মাসেরও কম সময় পর মন্ট্রিয়লের জনপ্রিয় লে ভিওলঁ রেস্তোরাঁয় ট্রুডোর সঙ্গে অন্তরঙ্গ ডিনার করতে দেখা যায় কেটিকে।

কেটি ও ৪৯ বছর বয়সী অরল্যান্ডো ব্লুমের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম ডেইজি ডাভ। ডিনারের কয়েক দিন পর মন্ট্রিয়লে কেটির ‘লাইফটাইমস’ ট্যুরে উপস্থিত হন ট্রুডো। তার সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী মেয়ে এলা-গ্রেস।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে কেটির পারফরম্যান্স উপভোগ করতে করতে ট্রুডো যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এমনকি তিনি কেটির জনপ্রিয় গান ডার্ক হর্স-এর সঙ্গে ঠোঁট মিলিয়েও গাইছিলেন। অন্যদিকে, ট্রুডোর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে জেভিয়ার (১৮) ও হাদ্রিয়েন (১১) নামে দুই ছেলে রয়েছে। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের আগস্টে তাদের বিচ্ছেদ ঘটে।

গত বছরের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে কেটির ৭৮ ফুট দৈর্ঘ্যের ইয়ট কারাভেল-এ চুম্বন ও আলিঙ্গনের একান্ত ছবি প্রকাশ করে ডেইলি মেইল। এরপরই তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়।

ডিসেম্বরে জাপান সফরের সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে এই জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনে। একই সময়ে জাপান সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কেটি। যদিও তার নির্ধারিত ট্যুর শেষ হয়েছে, তবুও চলতি বছরের শেষ দিকে ইউরোপের বিভিন্ন উৎসবে পারফর্ম করার কথা রয়েছে কেটির। ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, নতুন সন্তানের কথা ভাবার আগে অন্তত এই পারফরম্যান্সগুলো শেষ করতে চান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন