ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে তামাবিল দিয়ে দেশে ফিরেছে ৭ যুবক

ফন্ট সাইজ:

ভারতের মেঘালয় রাজ্যে বিভিন্ন সাজা ভোগ করে তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে ৭ যুবক। মঙ্গলবার দুপুর ১টায় তামাবিল ইমিগ্রেশনের জিরো পয়েন্টে বিজিবি’র কাছে এসব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করে বিএসএফ। ফিরে আসা এসব যুবক হলো- সুনামগঞ্জ সদর থানার নয়াগাঙ্গ গ্রামের সাদির মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ (২৭) ও মো. মুহিবুর রহমান (২৯), সুনামগঞ্জ সদর থানার টুকেরবাজার এলাকার শওকত আলীর ছেলে মানিক আহমেদ (২৮), একই থানার চানপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সুহেল আহমেদ (৩১), বনগাঁও এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন (২৭), একই জেলার শাল্লা থানা এলাকার শ্রীহাই গ্রামের আব্দুল হাইর ছেলে বাদশাহ মিয়া (২৩), সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি গ্রামের পুহস্টার ডেখার, রেস্টলি ব্লাহ (২৫)। ফিরে আসা এসব নাগরিকদের নিজেদের আত্মীয়স্বজনের জিম্মায় দিয়েছে পুলিশ। তামাবিল স্থলবন্দরে কথা হলে গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায় জানান, ভারতের মেঘালয়ে সাজা ভোগ করে আসা বাংলাদেশি ৭ নাগরিককে বিএসএফ বিজিবি’র মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের হাতে হস্তান্তর করেছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন